শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৪ এএম
মোঃ শাকিল খান.... ... আজ ০৪ জুন ২০২৪ তারিখে চাঁদপুর জেলায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা (কিশোর-কিশোরী প্রজনন স্বাস্থ্য জীবন দক্ষতা) বিষয়ক মাল্টিসেক্টরাল অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার শ্রীমা চাকমা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো: মনোয়ার হোসেন, চাঁদপুর সদরের উপজেলা নির্বাহী অফিসার জনাব সাখাওয়াত জামিল সৈকত, বিশিষ্ট কবি ও লেখক ডা. পীযূষ কান্তি বড়ুয়া, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক জনাব এ.কে.এম. আমিনুল ইসলাম, বিএমএ সভাপতি সৈয়দ মো: নুরুল হুদা, ডাঃ নাছির আহমেদ, ডিস্ট্রিক্ট কনসালটেন্ট, পরিবার পরিকল্পনা কার্যালয়, চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ জনাব প্রফেসর ড. ইকবালুর রহমান, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব রতন কুমার মজুমদার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি জনাব শাহাদাত হোসেন শান্ত, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা গণ এবং সংশ্লিষ্ট অংশীজন। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, দেশের জনসংখ্যার পাঁচ ভাগের এক ভাগই কৈশোর বয়স অতিক্রম করছে। সাধারণত ১০ থেকে ১৯ বছর বয়সকে কৈশোর বলে ধরা হয়। এ সময় স্বাস্থ্য ও মনের গঠনে বিশেষ যত্ন প্রয়োজন। সুস্বাস্থ্যের অধিকারী হওয়া এবং সুন্দর, রুচিশীল ও জ্ঞানবিজ্ঞানে আদর্শ হওয়ার পাঠ দিতে হবে কৈশোরেই। কারণ এরপরই ওরা ধীরে ধীরে শিক্ষা ও কর্মজীবনে ঢুকবে, সমাজে অবদান রাখবে। দেশ গড়বে। ওরাই আমাদের জাতির ভবিষ্যৎ।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত