শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৫ এএম
মোহাম্মদ আকাশ বান্দরবান প্রতিনিধি সমতল ছাড়াও পাহাড়ের অঢেল সম্পত্তির গড়েছেন সাবেক এই আইজিপি। ক্ষমতার অপব্যবহারে বান্দরবানে শতশত একর জমি দখলে নিয়েছেন তিনি। বেনজীর আহমেদ, তার স্ত্রী ও মেয়ের নামে রয়েছে একশ একর জমি। এসব জমিতে একসময় অসহায় পরিবারের বসবাস থাকলেও নামমাত্র মূল্যে তাদেরকে জমি বিক্রি করতে বাধ্য করার অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, জোরপূর্বকভাবে দখলে নেয়ার পর প্রকৃত জায়গা মালিকদের বানিয়েছেন ভূমিহীন। অনুসন্ধানে জানা গেছে, ২০১৬ সালে বেনজীর আহমেদ, তার স্ত্রী জীশান মির্জা ও মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীরের নামে ৩১৪ নম্বর সুয়ালক মৌজায় ৬১৪ নম্বর দাগে ও ৩ নম্বর শিটে ২৫ একর জায়গা লিজ নেন বান্দরবান পৌর এলাকার মধ্যমপাড়ার আবুল কাশেমের ছেলে শাহ জাহানের কাছ থেকে। এসপির জায়গা নামে পরিচিত এসব জমিতে রয়েছে মাছের প্রজেক্ট, গরুর খামার, ফলের বাগান ও রেস্টরুমসহ প্রায় কয়েক কোটি টাকার সম্পত্তি। এছাড়াও বেনজীর পরিবারের নামে লামার সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজার টংগঝিরিতে রয়েছে আরও ৫৫ একর জমি। আরো রয়েছেন বান্দরবান বিভিন্ন জায়গায় সম্পত্তি বিন্দির আহমেদের বাগান, একটি বসতঘর রয়েছে ওই জমিতে। বিস্তীর্ণ জমিটি পুরো ঘুরে বেড়াতে সময় লাগবে প্রায় অর্ধপ্রহর। এ ব্যাপারে বান্দরবানে পুলিশ সুপার সৈকত শাহীন সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কোথায় কোন এসপি কিংবা কার জায়গা আছে এ বিষয়ে আমার নলেজে নাই। আর আমি এখন ছুটিতে আছি।’ বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, ‘বান্দরবানে বেনজীর আহমেদের লিজের জায়গা আছে কিংবা জোর করে জায়গা জবরদখল করেছেন- এমন কিছু জানি না। বিস্তারিত খবর নিয়ে ব্যবস্থা নেবো। বিন্তীর আহমেদের মতন, একজন আইনের অক্ষর যদি এরকমের দুর্নীতি করে সাধারণ মানুষ কার কাছে দিয়ে দাঁড়াবেন
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত