শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৫ এএম
(মোঃইসমাইল সিরাজী) গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা সদর উপজেলায় ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গোলাম মাওলা (৫৫) নামের এক গম ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় গম বহনকারী অটোরিকশা চালক আহত হয়েছেন। রোববার (২ জুন) বিকেলের দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খোলাবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম মাওলা সাদুল্লাপুর উপজেলার লালবাজারের জামুডাঙ্গা এলাকার মৃত আকবর আলীর ছেলে। দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান। স্থানীয়রা জানান, আজ সকালে গোলাম মাওলা গম ক্রয় করতে বাড়ি থেকে গাইবান্ধা শহরে আসেন। এরপর বিকেল সোয়া তিনটার দিকে শহর থেকে গম ক্রয় করে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। পথেই সাদুল্লাপুর সড়কের খোলাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ডাম্প ট্রাক অটোটিকে ধাক্কা দেয়। এতে অটো চালক ছিটকে পড়ে গেলেও গোলাম মাওলা রাস্তায় পড়ে যায়। এসময় অটো চালক প্রাণে বাঁচলেও ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় গোলাম মাওলা। স্থানীয়রা অটোচালককে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাৎক্ষণিক অটোচালকের পরিচয় জানা যায়নি।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত