শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৫ এএম
আবদুল্লাহ হারুন, বিশেষ প্রতিনিধি ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে ফেনীর ৩টি উপজেলার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে বিজয় লাভ করেছে। বিজয়ীদের মাঝে ফেনী সদর উপজেলায় চেয়ারম্যান পদে পূনঃরায় শুসেন চন্দ্র শীল, সোনাগাজী উপজেলায় পূনরায় চেয়ারম্যান পদে জহির উদ্দিন মাহমুদ লিপটন ও দাগনভূঞা উপজেলায় চতুর্থবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দিদারুল কবির রতন। ফেনী সদরে ভাইস চেয়ারম্যান পদে এ কে শহীদ উল্লাহ খন্দকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুর্শিদা আক্তার, সোনাগাজীতে সাখাওয়াতুল হক বিটু, দাগনভূঞায় মহি উদ্দিন হায়দার বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। এর আগে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আর কোন প্রার্থী না থাকায় সোনাগাজীতে খোদেজা খানম ও দাগনভূঞায় রাবেয়া আক্তার রাবুকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম জানান, ফেনী সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দোয়াত কলম প্রতীকের শুসেন চন্দ্র শীল। তিনি ২,১৩,৮৯২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীকের মনজুর আলম পেয়েছেন ৭,৩০৯ ভোট। সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দোয়াত কলম প্রতীকের জহির উদ্দিন মাহমুদ লিপটন। তিনি ৮৬,১৭১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের মো. মজিবুল হক পেয়েছেন ৭০৯ ভোট। এছাড়া দাগনভূঞা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন। তিনি ১,১৭,১৫৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চিংড়ি মাছ প্রতীকের বিজন ভৌমিক পেয়েছেন ৩১৬৬ ভোট। রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ফেনীর ৩ উপজেলায় অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত