সংবাদ শিরোনাম

জেলার সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন নতুন মুখের রাহিদ সরদার

জেলার সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন নতুন মুখের রাহিদ সরদার

sub-editor    ০২:৫৩ পিএম, ২০২৪-০৫-৩০    136

জেলার সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন নতুন মুখের রাহিদ সরদার

সুলতানুল আলম মিলন, নওগাঁ থেকেঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলায়। এই নির্বাচনে রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জেলার সর্বকনিষ্ঠ নতুন মুখের তরুন প্রার্থী উপজেলা আ’লীগের সদস্য মো: রাহিদ সরদার। অপরদুটি পদেও নতুন মুখের প্রার্থী বিজয়ী হয়েছেন। এই বিজয়ের মধ্যদিয়ে রাহিদ সরদার সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি রাণীনগরের ইতিহাসের পাতায় নিজের নাম লিখাতে সক্ষম হলেন। বুধবার (২৯ মে) উপজেলার ৭০টি কেন্দ্রের ভোট গ্রহণ শেষে রাতে বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা উম্মে তাবাসসুম। এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন মোট আটজন প্রার্থী। এদের মধ্যে তুমুল লড়াই হয় দুই নতুন মুখের তরুন প্রার্থী সাবেক এমপি ও উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলালের ছেলে মো: রাহিদ সরদার এবং সাবেক এমপি মরহুম ইসরাফিল আলমের ভাতিজা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মো: আসাদুজ্জামান আসাদের মধ্যে। এই পদে শতকরা ভোট পড়েছে ৪১.৭০ভাগ। নির্বাচনে মো: রাহিদ সরদার কাপ-পিরিচ প্রতিকে ভোট পেয়েছেন ২৩৪৬৪ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরেক নতুন মুখের তরুন প্রার্থী মো: আসাদুজ্জামান আসাদ কৈ মাছ প্রতিকে ভোট পেয়েছেন ১৪৫৪৮ ভোট। আর আনারস প্রতিক নিয়ে ১০৩৭৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন মো: আনোয়ার হোসেন বিএ। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন মোট সাতজন প্রার্থী। এই পদে শতকরা ভোট পড়েছে ৪১.৭০ভাগ। এদের মধ্যে চশমা প্রতিকে ১৬৪১৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন প্রদ্যুত কুমার প্রামাণিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: জার্জিস হাসান মিঠু টিউবয়েল প্রতিকে ১২০৪৮ ভোট পেয়েছেন। আর উড়োজাহাজ প্রতিকে ১০৯২৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন মো: সাদেকুল ইসলাম। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন মোট পাঁচজন প্রার্থী। এই পদে শতকরা ভোট পড়েছে ৪১.৬৯ভাগ। পদ্ম ফুল প্রতিকে ৩২১৩৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন মোছা: রুমা বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছা: মর্জিনা প্রজাপ্রতি প্রতিক নিয়ে ১৩০২০ ভোট পেয়েছেন। আর হাঁস প্রতিকে ৮১২৯ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন ফরিদা বেগম। বিজয়ী নতুন মুখের তরুন চেয়ারম্যান মো: রাহিদ সরদার অনুভ’তি ব্যক্ত করতে গিয়ে বলেন প্রথমেই মহান সৃষ্টিকর্তার দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি। আর এই সুযোগ করে দেওয়ার জন্য মানবতার মা জননেত্রী শেখ হাসিনার প্রতি চিরকৃতজ্ঞ। আমার এই বিজয় উপজেলাবাসী ও আমার বাবার। আমার বাবা আমার কাছে আদর্শ। বাবার সাহস, অনুপ্রেরণা ও উপজেলা আ’লীগ এবং তার অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা না পেলে আমি রাহিদ আজ বিজয়ী হতে পারতাম না। আজকের মতো সার্বিক সহযোগিতায় আগামীর জন্য আমি এই উপজেলাকে নিয়ে নতুন একটি অধ্যায় রচনার কাজ শুরু করতে চাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা উম্মে তাবাসসুম বলেন সবার সার্বিক সহযোগিতায় কোন প্রকারের অভিযোগ ও সহিংসতা ছাড়াই উপজেলায় একটি অবাধ, সুন্দর, শান্তিপূর্ণ, সুষ্ঠ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষনা করা সম্ভব হয়েছে। এই জন্য প্রথমে উপজেলাবাসী, জেলা প্রশাসক স্যার, পুলিশ সুপার স্যার ও সকল প্রার্থীসহ নির্বাচনের সঙ্গে জড়িত সকলের প্রতি রইলো কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ। সুলতানুল আলম মিলন নওগাঁ প্রতিনিধি ৩০/০৫/২০২৪ ইং

রিটেলেড নিউজ

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা

sub-editor

মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ

sub-editor

চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ?

sub-editor

দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক।  বাংল... বিস্তারিত

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন?

sub-editor

সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ  ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক্ষমতার প্রভাব’ খাটিয়ে সন্ত্রাসী কায়দায় নিয়ন্ত্রণের অভিযোগ, যুবদল কর্মীর ওপর হামলা

sub-editor

চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত

সর্বশেষ