বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ০৫:০৫ এএম
এস এম মিলন ব্যুরো প্রধান খুলনা বিভাগঃ কুষ্টিয়ার সদর উপজেলার দহোকুলা থেকে মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-কুষ্টিয়া সদর উপজেলার দহোকুলা গ্রামের তরিকুল ইসলাম (৩৫) ও কুবাদ আলী (৪২)। পরে তাদের কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২৯ মে) বিকালে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের করে এ তথ্য জানান নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন,তারেক আল মেহেদী, দোলন মিয়া, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাব্বিরুল আলমসহ প্রমুখ। পুলিশ সুপার বলেন,লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের আল-আমিন শেখ (২৮) কাজের সন্ধানে লিবিয়ায় গমনের দুই বছর পর মানবপাচার চক্রের কবলে পড়েন। ওই চক্রের ৪-৫ জন সদস্য আল আমিনকে লিবিয়ায় একটি বাড়িতে আটকে রাখে। পরে জীবনে মেরে ফেলার হুমকি দিয়ে মোবাইর ফোনে ১০লাখ টাকা দাবি করে। এরপর ওই ব্যক্তি আল আমিনকে মারধর করার অডিও,ভিডিও ও ছবি বাড়ির সদস্যদের কাছে প্রেরণ করে। আল আমিনকে বাঁচাতে তার পরিবারের লোকজন ওই ব্যক্তির দেয়া বিকাশ নাম্বারে তিনবারে মোট ১০লাখ টাকা প্রদান করেন। ঘটনা উল্লেখ করে গত ৬ মে আল আমিনের ছোট ভাই আরিফুর জ্জামান বাদি হয়ে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর গোয়েন্দা পুলিশ মানব পাচার চক্রের সদস্যদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার দহোকুলা গ্রাম থেকে থেকে ৮টি মোবাইল ফোন ও ৪শ’ অবৈধ মোবাইল সিমসহ তরিকুল ও কুবাদকে গ্রেফতার করে।
রাজারবাগ বাগপাড়ায় বৃহস্পতিবার সকাল ৬টায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প কামরুল হাসান রিপনের নেতà§... বিস্তারিত
ফুলবাড়ীতে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্à... বিস্তারিত
সবুজবাগ বালুর মাঠে আগামীকাল ফ্রি মেডিকেল ক্যাম্প বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে চিকিৎসাসেবà¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
কাস্টম কর্মকর্তা ফিরোজের বিরুদ্ধে দুদকে অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অনিয়ম-দুর্নীতি... বিস্তারিত