শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৫ এএম
নগ্ন হয়ে ইউএনও'র সামনে ওসিকে গালিগালাজ পটুয়াখালী প্রতিনিধি: নিজ কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ এনে পটুয়াখালীর দুমকীতে উপজেলা স্বাস্হ্য কম্লেক্সের ভেতরে ঢুকে তান্ডব চালিয়েছে উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাওছার আমিন হাওলাদার ওরফে মাল্টা কাওছারের নেতৃত্বে বহিরাগতসহ এক দল উছৃঙ্খল যুবক। এতে আতংক ছড়িয়ে পড়ে হাসপাতালে থাকা রোগী ও কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের মধ্যে। গত রোববার রাত ১০টায় এ এঘটনা ঘটে। এসময় নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ইউএনও শাহীন মাহমুদ ও ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান হাসপাতালে পৌঁছলে নিজের শরীরে থাকা পাঞ্জাবী খুলে নগ্ন হয়ে প্রশাসন ও ওসিকে গালিগালাজ করেন প্রার্থী কাওছার ও তাঁর সমর্থকরা। একই সময়ে তারা আরেক প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশীদ হাওলাদারের নামে আপত্তিকর স্লোগান দেন। এছাড়া ইউএনও, আচারনবিধি দেখভালের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট ও ওসির সামনেই হাসপাতালের প্রধান ফটক ভেঙ্গে ফেলার চেস্টা চালান। ঘটনাস্থলে কাপ-প্রিচ মার্কার প্রার্থী কাওছার অভিযোগ করে তখন বলেন, মোটর সাইকেল মার্কার সমর্থকরা তাঁর পাচঁ কর্মীকে পিটিয়ে আহত করেছে। তবে মোটর সাইকেল মার্কার প্রার্থী ও তার সমার্থকরা এ অভিযোগ অস্বীকার করে বলেন, অন্যকে ফাঁসাতে নিজেরাই মারামারি করছে তারা। এতে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকছে না। অপরদিকে এর আগেও চেয়ারম্যান প্রার্থী কাওছার তাঁর এক সমর্থককে চাপ প্রয়োগ করে মোটরসাইকেল মার্কার কর্মীদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিতে বাধ্য করেন। ওই সমর্থক নিজেই বিষয়টি সাংবাদিকদের কাছে স্বীকার করে বলেন, কাপ-প্রিচ মার্কার প্রার্থী কাওছার ও তাঁর সমর্থকদের চাপে থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছেন তিনি। হাসপাতালে হট্টোগোলের ঘটনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মীর শহীদুল হাসান শাহীন বলেন, প্রশাসনের সামনেই এমন ঘটনা ঘটেছে। হাসপাতালের মত একটি স্পর্শকাতর জায়গায় এভাবে হট্টগোল তৈরী করায় আমরা বিরক্ত। যোগাযোগ করা হলে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান এ প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "সেদিন যা ঘটেছে তা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসারসহ প্রশাসনের সকলের সামনেই ঘটেছে। বিষয়টি নিয়ে আমি বিব্রত। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সবকিছু অবহিত করেছি।" দুমকী উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ প্রতিবেদককে বলেন, এসব ঘটনায় ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত