শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৬ এএম
রিদুয়ানুল বারী (সন্দ্বীপ) চট্টগ্রাম সন্দ্বীপে মাদক, ইভটিজিং, চুরি, ডাকাতি এবং কিশোর অপরাধ প্রতিরোধে র্যালি জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে শুক্রবার বিকেল ৫ টা বাউরিয়া ইউনিয়ন পরিষদের আয়োজন সন্দ্বীপ উপজেলা মডেল মসজিদের মাঠে এ সভার সভাপতিত্ব করেন ১০ নং বাউরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জিল্লুর রহমান, এতে প্রধান আলোচক ছিলেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন পিপিএম। কাটগড় ইসলামী ফাজিল মাদ্রাসা ছাত্রলীগের সাবেক সভাপতি তাওফিকুল ইসলাম অনিক খানের পরিচালনায় বক্তব্য রাখেন বাউরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সহ সভাপতি আবুল ওলা, সন্দ্বীপ থানার সাব ইন্সপেক্টর শহিদ উল্ল্যাহ, বাউরিয়া ইউপি সদস্য মোঃ বেলাল উদ্দিন, আলাউদ্দিন, মাওলা মেম্বার, আবদুল গনি, আলাউদ্দিন ভুট্টো, বাউরিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল উদ্দিন, ছাত্রলীগের সভাপতি মোঃ ফরহাদ প্রমুখ। উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সাধারণ সম্পাদক পুষ্পেন্দু মজুমদার, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম শিহাব, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সদস্য সচিব দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আবদুর রহমান ইমন প্রমুখ। বক্তারা বলেন মাদক একটি সামাজিক ব্যাধি, এ থেকে আমাদের তরুণ প্রজম্ম থেকে বিরত রাখতে হবে। এ ব্যপারে বেশি সচেতন থাকতে হবে অভিভাবকের। চুরি ডাকাতি রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার আহ্বান বক্তাদের, ইভটিজিং এর মতো সামাজিক অপরাধ গুলো নিয়ন্ত্রণ এখন জরুরি হয়ে পড়ছে এ থেকে সমাজকে উত্তরণ করতে হবে, কিশোর অপরাধ রোধে জনপ্রতিনিধি সুশীল সমাজ ও গনমান্যদের সজাগ থাকতে হবে যাতে ছোট ছোট শিশুরা অপরাধ জগতে প্রবেশ করতে না পারে।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত