শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৫ এএম
গোলাম রাব্বানী ঠাকুরগাঁও প্রতিনিধি। ঠাকুরগাওয়ে দ্বিতীয় ধাপে অবাধ ও সুষ্ঠু ভাবে,ষষ্ঠ উপজেলা পরিষদ নিবার্চন অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৪ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। এদের মধ্যে সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোটর সাইকেল প্রতীকে, মোশারুল ইসলাম সরকার ১ লাখ ৬ হাজার ৬৫৫ ভোট পেয়ে বে-সরকারি ভাবে চেয়ারম্যান পদে নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো আনারস প্রতীকে ভোট পেয়েছে ৯২ হাজার ৪২৪ টি। ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ টিউবওয়েল প্রতীকে ১ লক্ষ ৫ হাজার ৫০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি গোলাম মোস্তফা ৭৩ হাজার ১৮৭ ভোট পেয়েছেন।মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাসহুর“ বেগম হুরা কলস প্রতীকে ১ লক্ষ ৩ হাজার ৮৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী প্রিয়া আগরওয়ালা ১ লক্ষ ৩ হাজার ২৩৮ ভোট পেয়েছেন।অন্যদিকে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব, ঘোড়া প্রতীকে ৪৪ হাজার ২৫৫ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি, এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক অধ্যক্ষ সইদুল হক পেয়েছেন ৩৪ হাজার ১৮০ ভোট। টিউবওয়েল প্রতীকে ভাইস চেয়ারম্যান সোহেল রানা ৩৩ হাজার ১২ ভোটে টানা দ্বিতীয় বারের মতো বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, হাঁস প্রতীকে ৩২ হাজার ৭৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ঠাকুরগাঁও সদর উপজেলা মোট কেন্দ্র রয়েছে ১৮৫ টি ও রানীশংকৈল উপজেলা ৬৬টি। সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৮৭ হাজার ১৭৫ জন ও রানীশংকৈল উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৮৩ হাজার ৩৯১ জন। মঙ্গলবার রাতে দুইটি উপজেলায় সহকারি রিটার্নিং অফিসার বে-সরকারি ভাবে নিবার্চনের ফলাফল ঘোষণা করেন।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত