শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৪ এএম
আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত ভাষা সৈনিক শহীদ জব্বার আশ্রয়ণ প্রকল্পের জন্য নির্বাচিত ক- শ্রেণীর ২৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে চাবি হস্তান্তর অনুষ্ঠান ২২ মে বিকেল ৩ টা দীর্ঘাপাড়ে আশ্রয়ণ প্রকল্পে অনুষ্ঠিত হয়। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহফুজুর রহমান মিতা এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এস আনোয়ার হোসেন, আরো বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসফিক সিফাত উল্ল্যাহ, ও দীর্ঘাপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কাশেম, উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসমাইল, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন জাপর, বাংলাদেশ প্রেসক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, যুগ্ম সাধারন সম্পাদক রিদুয়ানুল বারী, অর্থ সম্পাদক আবদুল হামিদ,, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম শিহাব প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা এমপি বলেন খুব অল্প সময়ের মধ্যে এই আশ্রয়ণ প্রকল্পে দ্রুত বিদ্যুৎ সমস্যা সমাধান করা হবে, একটি প্রাথমিক বিদ্যালয় করা হবে, একটি ক্লিনিক করা হবে এবং দীর্ঘাপাড়ের চারপাশে বেড়িবাঁধ করার পরিকল্পনা রয়েছে, তিনি আর ও বলেন মাননীয় প্রধানমন্ত্রীর শুধু আপনাদের কথা চিন্তা করে এই ঘরগুলো করে দিয়েছেন আপনার মাননীয় প্রধানমন্ত্রীর নিকট নামাজ পড়ে দোয়া করবেন।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত