শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৪ এএম
মোঃ গোলাম কিবরিয়া - লোহাগড়া, নড়াইল। ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচন ২১ মে মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিরতিহীন ভাবে চলে বিকাল ৪ টা পর্যন্ত। সকালে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করে। এ নির্বাচন কে কেন্দ্র করে উপজেলার দু এক জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হলেও প্রশাসন তা শক্ত হাতে সাথে সাথে প্রতিহত করেছে। এর আগে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ভোট যুদ্ধে অংশ নিয়েছিলেন। উপজেলায় ৯৭ টি কেন্দ্রে মোট ভোটার পুরুষ ১ লক্ষ ৩ হাজার ৫৯৮ ও মহিলা ১ লক্ষ ৩ হাজার ৪৬০ জন। নির্বাচনে আনারস প্রতীকে ৩৯৬৫৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ কে এম ফয়জুল হক রোম, হেলিকপ্টার প্রতীকে ২৬৬০০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলার রানিং চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু। টিউবওয়েল প্রতিকে ২৩৮৭৮ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ মোস্তফা কামাল, টিয়া পাখি প্রতীকে ২১৫৩৯ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এফ আর রোমান রায়হান। কলস প্রতিকে ৩৬৭১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উপজেলার সাবেক চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, হাস প্রতিকে ২৫০১৩ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোসাঃ কাকলি বেগম। নির্বাচনের ফলাফল ঘোষণার পর উপজেলা উৎসবের নগরীতে পরিণত হয়েছে মোড়ে মোড়ে চলছে মিষ্টি বিতরণ।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত