শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৭ এএম
হাসানুল করিম মুন্না : প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সীতাকুণ্ডে বিপুল ভোটে জয়ী হয়েছেন চেয়ারম্যান পদে মোহাম্মদ আরিফুল আলম চৌধুরী (রাজু) বিজয়ী হয়েছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে গোলাম মহিউদ্দিন এবং সংরক্ষিত আসনে শাহীনুর আক্তার বিউটি বিজয়ী হয়েছেন। সীতাকুণ্ড উপজেলা নির্বাচন কর্মকর্তা এই ফলাফল নিশ্চিত করেছেন। বুধবার (৮ মে) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. জসিম উদ্দিন জানান, ৯২টি কেন্দ্রে চেয়ারম্যান পদে (আনারস) প্রতীকে আরিফুল আলম চৌধুরী রাজু পেয়েছেন ৫৯ হাজার ৭৯৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মহিউদ্দিন আহমেদ মঞ্জু (দোয়াত-কলম) প্রতীকে ১১ হাজার ১৮৬ ভোট পেয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান (সাধারণ) পদে মো. গোলাম মহিউদ্দিন (উড়োজাহাজ) প্রতীকে ৫৮ হাজার ২০ ভোট পেয়ে বিজয়ী। (টিউবওয়েল) প্রতীকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. জালাল আহমেদ পেয়েছেন ১১ হাজার ২৩০ ভোট। ৫৪ হাজার ৭৯২ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) পদে শাহীনুর আক্তার বিউটি বিজয়ী হয়েছেন। (হাঁস প্রতীকে) ৮ হাজার ৮০৯ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন শামীমা আক্তার লাভলী। (ফুটবল) প্রতীকে ৫ হাজার ৬৩৭ ভোট পেয়েছেন হামিদা আক্তার। সীতাকুণ্ডে মোট ভোটার সংখ্যা ৩২০১৯৩। তার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৬৭ হাজার ৩৮৩ এবং মহিলা ভোটার ১ লক্ষ ৫০ হাজার ৭০৯ ও তৃতীয় লিঙ্গের একজন ভোটা রয়েছে। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯২ ও বুথ রয়েছে ৬৮৭।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত