শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৭ এএম
তোফায়েল আহমেদ লিটন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিশেষ প্রতিনিধি, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের ১৩৯টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়। বুধবার (৮ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনের ইতোমধ্যেই বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করেছেন উপজেলা নির্বাচন অফিস। তথ্য মতে, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মোট ৫ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন তারমধ্যে রোমা আক্তার (ঘোড়া ) প্রতীকে ৩৩৯০১ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো:ওমরা ও খান (আনারশ প্রতীক) পেয়েছেন ১৮৩৮০ভোট। এবং এটি এম মনিরুজ্জামান সরকার ১৬৯৩৯ ভোট পেয়েছে। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারমধ্যে আলহাজ্ব কামরুল হুদা আলমগীর মাস্টার (টিউবওয়েল) প্রতীক নিয়ে নির্বাচন করে ৩৭৯২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী ভানু চন্দ্র দেব (মাইক) প্রতীকে নির্বাচন করে ২০৪০৭ ভোট পেয়েছে। অর্থাৎ ১৭৫১৯ বেশি ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয় আলহাজ্ব কামরুল হুদা আলমগীর মাস্টার। এছাড়াও ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে মোছাঃ রিটা আক্তার রিয়া(ফুটবল) প্রতীকে নির্বাচন করে ৩২২৩৭ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষনা করা হয়েছে। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী মোছাঃ রুবিনা আক্তার (কলস) প্রতীক নিয়ে নির্বাচন করে ২২৩৬৩ ভোট পেয়েছে। অর্থাৎ ৯৮৭৪বেশি ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয় মোছাঃ রিটা আক্তার রিয়া উপজেলার ১৩টি ইউনিয়নে ৯৩টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে একযোগে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শেষ হয়। এসব ভোটকেন্দ্রে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বারা ১৩ টি ইউনিয়নে কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছিলো।।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত