শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৬ এএম
মো: ফিরোজ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নকলায় মৃত আত্বীয়কে দেখতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো তিনজনের। ৭ মঙ্গলবার রাত ৯ টার সময় পৌরসভার গড়েরগাও এলাকার বাইপাস সড়কে অটোরিক্সা ও মালবাহী ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়।এতে অটোরিকশার যাত্রী জবেদা খাতুন ও রাজা মিয়া ঘটনাস্থলেই মারা যান এবং অটোরিকশাচালকসহ আরও ছয়জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ৫ জন বেঁচে গেলেও ময়মনসিংহ হাসপাতালে যাওয়ার আগেই পথেই আবেদা খাতুন মারা যান। ট্রাক ড্রাইভার ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া নিহত ব্যক্তিদের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা এলাকার রাজা মিয়া (৫৫) এবং নালিতাবাড়ী উপজেলার নন্নী এলাকার জবেদা খাতুন (৭৫) ও আবেদা খাতুন (৪৫)। আহত ব্যক্তিরা হলেন নিহত রাজা মিয়ার স্ত্রী সুলতানা বেগম (৪৫) ও আবেদা খাতুনের ছেলে আরাফাত রহমান (৬), নালিতাবাড়ীর পোড়াগাঁও এলাকার আব্দুল হাই (৫৫) ও ছামিদ আলী (৫০) এবং ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাঁশাটি এলাকার অটোরিকশাচালক আজাহার আলী ওরফে আক্কাছ আলী (৪৮)। জানা যায়, তাঁরা মঙ্গলবার বিকেলে এক আত্মীয়ের মৃত্যুসংবাদ পেয়ে ময়মনসিংহের ফুলপুর উপজেলার শাহপুর এলাকায় গিয়েছিলেন। রাতে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার স্বীকার হন। নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নকলা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ট্রাকটি আটক এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বার্তা প্রেরক মো: ফিরোজ উদ্দিন শেরপুর ০৮/০৫/২০২৪
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত