শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৬ এএম
সুলতানুল আলম মিলন নওগাঁ থেকেঃ নওগাঁর রাণীনগরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হওয়ার পরই শুরু হয়েছে সর্বহারাদের সন্ত্রাসী কর্মকান্ড। নিজেদের আধিপত্য বিস্তার নিয়ে চলছে একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড। তারই ধারাবাহিকতায় উপজেলার বিলকৃষ্ণপুর বাজারে আধিপত্য বিস্তার ক8রাকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে গত শনিবার (১৩এপ্রিল) রাতে সর্বহারা নামক একদল দুর্বৃত্তরা একটি দোকান ঘর ও ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। দুর্বৃত্তদের হামলায় ওই দোকানে বসে থাকা উপজেলার পালশা গ্রামের মোশারফ হোসেন ও দোকানের মালিক রফিকুল ইসলামকে লোহার রড, হাসুয়া ও হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর আহত হন। পরে তাদেরকে রাতেই নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর থেকে ওই এলাকায় এমন কর্মকান্ডের প্রতিবাদ যারাই করছেন সর্বহারাদের সদস্যরা দফায় দফায় সেই সব মানুষদের বাড়িতে হামলা চালিয়ে প্রাণনাশের হুমকি-ধামকী প্রদান অব্যাহত রাখায় বর্তমানে ওই অঞ্চলের মানুষরা চরম আতঙ্কের মধ্যে বসবাস করছেন। এই ঘটনায় সোমবার রাতে মোশারফ হোসেনের ছেলে মো. আসাদুল ইসলাম বাদি হয়ে ১৭ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। এদিকে উপজেলা তেবাড়িয়া ও পালশা গ্রামের বাসিন্দারা জানান যে যাদের নামে মামলা হয়েছে তারা চিহ্নিত সর্বহারা দলের সদস্য এবং ভয়ঙ্কর সন্ত্রাসী। তারা চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে দীর্ঘদিন যাবত জড়িত। বর্তমানে ক্ষমতার পালাবদলের কারণে এরা নতুন করে মাথাচারা দিয়ে ওঠায় এলাকার মানুষের জন্য তারা এখন চরম আতঙ্কে পরিণত হয়েছে। তাই এদের হাত থেকে এই এলাকার শান্তিকামী মানুষরা রক্ষা পেতে চায়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বিলপালশা গ্রামের রেদওয়ান ইসলাম, শাহিন হোসেন, আজাদ আলীসহ অন্যদের সাথে একই গ্রামের মোশারফ হোসেনের সঙ্গে নির্বাচন কেন্দ্রীকসহ নানা বিষয়ে বিরোধ চলছিল। ঘটনার রাতে মোশরাফ হোসেন বিলকৃষ্ণপুর বাজারে রফিকুল ইসলামের চায়ের দোকান সংলগ্ন পারইল ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বসেছিলো। এ সময় অর্তকিত ভাবে তেবাড়িয়া গ্রামের মন্ডলপাড়ার সেকেন্দারের ছেলে বিদ্যুৎ, মামুন, সম্রাট, নিশান, নয়ন, বিজয় ও সুজন, স্বপনের ছেলে আকাশ, মৃত তেতু মন্ডলের ছেলে সর্বহারা নেতা আলাল, বিলপালশা গ্রামের মৃত হোসেন আলী খন্দকারের ছেলে রেদওয়ান, মৃত শফির উদ্দিন খন্দকারের ছেলে শাহিন, মৃত শরফুল্লাহ প্রামাণিকের ছেলে সর্বহারা নেতা আজাদ ও মৃত মাজেদ আলী সরদারের ছেলে সর্বহারা নেতা মামুনসহ আরো কয়েকজন মোশারফের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় তারা রফিকুলের চায়ের দোকানে ও দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ ঘটনায় আহতদের রক্ষায় স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা সেখান থেকে দ্রুত চলে যায়। মোশারফ হোসেনের ছেলে আশাদুল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় তার বাবা মোশারফ হোসেন ও দোকান মালিক রফিকুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তার বাবা ও দোকান মালিক অনেকটা সুস্থ্য হয়ে উঠেছেন। আসামীদের অধিকাংশ সর্বহারা দলের সদস্য। তাদের ভয়ে এলাকার লোকজন সব সময় ভয়ভীতিতে থাকেন। সস্ত্রাসী কর্মকান্ডের কারণে এদের অনেকের নামে থানায় একাধিক মামলাও রয়েছে। এদিকে এমন ঘটনার প্রতিবাদ করায় ঘটনার একদিন পর রবিবার (১৪এপ্রিল) রাত ১২টার দিকে তেবাড়িয়া গ্রামের বাসিন্দা ও উপজেলার সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু সাইদের বাড়ি ঘেরাও করে তেবাড়িয়া গ্রামের মন্ডলপাড়ার মজিবর মন্ডলের ছেলে স্বপনসহ সেকেন্দার মন্ডলের সাত ছেলে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসহ লাঠি-সোডা নিয়ে সাইদের পরিবারের সদস্যদের ধাওয়া করে এবং পরিবারের সদস্যদের গালমন্দ করে। পরে গ্রামবাসীদের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। তেবাড়িয়া গ্রামের একাধিক বাসিন্দারা বলেন, দুর্বৃত্তদের প্রায় সকলেই ঢাকায় থাকে এবং প্রতি ঈদে বাড়ি এসে নিজেদের আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে গ্রামবাসীদের উপর নানা রকম সন্ত্রাসী কর্মকান্ড চালায়। এদের মধ্যে কয়েকজন সর্বহারা দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। কিন্তু পরিতাপের বিষয় আসামীরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ এখন পর্যন্ত তাদের কাউকেই আটক করতে পারেনি। মামলার আসামী আজাদ আলীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি শারীরিক ভাবে অসুস্থ এবং ঘটনায় আমি জড়িত নই। তবে অন্যরা কি করেছে তা আমি জানি না। মামলার অন্যান্য আসামীদের সাথে মুঠোফোনে যোগাযোগ করে ফোন বন্ধ থাকায় কথা বলা যায়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ মোবাইল ফোনে জানান যে, মামলার প্রেক্ষিতে আসামীদের আটক করার তৎপড়তা অব্যাহত রয়েছে। দ্রুতই আসামীদের আটক করতে সক্ষম হবো। সুলতানুল আলম মিলন নওগাঁ প্রতিনিধি ১৭/০৪/২০২৪ ইং
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত