শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৭ এএম
দিলীপ চন্দ স্টাফ রিপোর্টার ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলা সহ আরো দুটি উপজেলা পরিষদে নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হবে । বাকি দুটো উপজেলা হচ্ছে মধুখালী ও চর ভদ্রাসন। গত ১৫ এপ্রিল তিনটি উপজেলার অর্থাৎ ফরিদপুর সদর,মধুখালী ও চরভদ্রাশন উপজেলার নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিলো। তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ১৯ জন,পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন,মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেন। ফরিদপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭ জন। সামচুল আলম চৌধুরী, গোলাম রাব্বানী খাঁন, মো: আব্দুর রাজ্জাক মোল্লা, রউফ উন নবী, কে এম নাজমুল ইসলাম, মো: মনিরুল হাসান ও ফকির মো: বেলায়েত হোসেন। ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ৬ জন। মো: আলমগীর হোসেন, মো: নজরুল ইসলাম, মো: ঈমান আলী মোল্লা, মনিরুজ্জামান মনির, মো: আশিক ও মো: শাহিদ আল ফারুক। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন। রুখশানা আহমেদ মেহেবী, মাসুদা বেগম ও ফরিদা ইয়াসমিন। মধুখালী উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫ জন। মো: শহিদুল ইসলাম, মোহাম্মদ মুরাদুজ্জামান, আবু সাঈদ মিয়া, মির্জা আহসানুজ্জামান আজাউল ও মাহমুদা বেগম। ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ৩ জন। মোহাম্মদ শাহিদুল ইসলাম জাহিদ, মুহাম্মদ মহসিন বিশ্বাস ও মো: আবুল কাসেম। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ২ জন। মোর্শেদা আক্তার ও শুক্লা ভৌমিক। চরভদ্রাসন উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭ জন। মোতালেব হোসেন মোল্লা,মো: খবির উদ্দিন শেখ, মো: ফারুক হোসেন মৃধা, সৈয়দ নিজাম উদ্দিন আহমেদ,মো: আনোয়ার আলী মোল্যা, মো: কাউছার ও মো: ফয়সাল হাসান। ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ৭ জন। সেক সোলায়মান, মোন্নাফ মোল্যা, শামীম রেজা, কাওছার হোসেন, মোশারফ হোসেন, মোহাম্মদ সামসুদ্দিন মোল্লা ও জান-এ-আলম। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন। তানজিনা আকতার, নাজমা বেগম, রওশন আরা পারভীন ও হামেদা বেগম। ফরিদপুরের সিনিয়র জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদ জানান, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে ফরিদপুর সদর, মধুখালী ও চরভদ্রাসন উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ মে। সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ১৬ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি আরো জানান, আগামীকাল ১৭ এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই, ২২ এপ্রিল প্রত্যাহার এবং ২৩ এপ্রিল প্রতিক বরাদ্দ দেওয়া হবে।
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবিক উদ্যোগ রাজারবাগ-বাগপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা মানুষের ... বিস্তারিত
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত