বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৪৩ এএম
মোঃকাওসার আহমেদ জয় :- পটুয়াখালী জেলা ক্রাইম রিপোর্টার:-
পটুয়াখালী সদর উপজেলাধীন ১১ নং আউলিয়াপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছোট আউলিয়াপুর গ্রামের ঘড়ামী বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা দোকানের মালামাল ও আটোর ব্যাটারি ৫ এবং ১০/১১ বছরের একটা ছেলে লুট করে নিয়ে যায়।সোমবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ০৩:৩০ মিনিটের দিকে এ ডাকাতির ঘটনাটি ঘটে। জানা যায়, মোঃলিটন ঘরামী এর বাড়ীতে ৩/৪জনের একদল ডাকাত দেশি অস্ত্র নিয়ে হানা দেয়। শাবল দিয়ে ঘরের দরজা ভেঙ্গে ডাকাতরা ঘরে প্রবেশ করে। এ সময় লিটন ঘরামী সহ বাসার সকলকে নেশা ধর্ব পান করানো হয় ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। হাত মুখ বেধে দোকানের কাঠের আলমারী ভেঙে ১০/১৫টার মতন মাইকের মেসিন,আটো গাড়ির ব্যাটারি ৫ টা ও মোবাইল ফোন সহ টুকি টাকি জিনিসপত্র এবং তার ১০/১১ বছরের একটা ছেলে নিয়ে যায়। ডাকাত সদস্যরা চলে গেলে তার চাচা হাসোন ঘরামী ডাকাতির বিষয় টি বাড়ির লোক, এলাকায় বাসিন্দারা, আত্মীয়-স্বজনদের ডাকাতির বিষয়টি জানান। খবর পেয়ে সদর থানা পুলিশ ভোর রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগী লিটন ঘরামী হুস হবার পরে জানান, ৩/৪ জনের একদল মুখোসধারী ডাকাত আমার দোকান ঘরে ডুকে আমার হাত পা বেদে রাখে, সেখানের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। আমাদের কি যেনো নেশা জাতীয় আমাদের খাবারের সাথে খাওয়ানো হয়েছে এঅবস্থা আমরা কিছু বলতে পারছি না । তারা দেশীয় অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে হাত ও মুখ বেধে দোকানে থাকা ১০/১৫টার মতন মাইকের মেসিন,আটো গাড়ির ব্যাটারি ৫ টা ও মোবাইল ফোন সহ টুকি টাকি জিনিসপত্র এবং তার ১০/১১ বছরের একটা ছেলে নিয়ে যায়।ডাকাত দল প্রায় ১ঘন্টা বাড়ীতে ছিল। চুরির ঘটনাটি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন তিনি বলেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সব বিষয় নোট করে নিয়ে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
চট্টগ্রাম বিআরটিএতে নতুন পরিচালক শফিকুজ্জামান ভূঞা অনিয়ম-হয়রানি বন্ধ ও সেবার মান বাড়ানোই এখন বড় ... বিস্তারিত
দুর্নীতির যুবরাজ খ্যাত বিএডিসির ডিডি দীপক—আইনের ঊর্ধ্বে কি কেউ? লেখক: আজগর আলী মানিক। বাংল... বিস্তারিত
সাংবাদিকের মোবাইল চুরি, বিকাশ-নগদের টাকা উত্তোলন: তথ্য-প্রমাণ থাকার পরও চোর অধরা কেন? নিজস্ব প্রত... বিস্তারিত
বিগত ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া এবং তৎকালীন সরকারের দমন-প... বিস্তারিত
চট্টগ্রামে মেয়রের ড্রাইভার জসিমের বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও হামলার অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডে ‘ক... বিস্তারিত
সোনাইমুড়ীতে দোকানের আড়ালে বড় ধরনের জুয়ার আসর পেছনের কক্ষে বসে কথিত জুয়ার আসর, পালানোর জন্য রয়েছে ... বিস্তারিত